• মোঃ আব্দুল ওয়াদুদ
  • সাতক্ষীরা জেলাধীন কলারোয়া থানার অন্তর্গত সীমান্তের কোল ঘেসে চাঁন্দুড়িয়া বাজারে ইছামতির তীরে অবস্থিত কে,সি,জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় একটি স্বনামধন্য বিদ্যাপিট । দেশ বিভক্তির পূর্বে এই চাঁন্দুড়িয়া বাজার ছিল ব্যবসা বানিজ্যের অন্যতম বাজার ।এখান থেকে নদীপথে ভারত বর্ষের বিভিন্ন অঞ্চলে পণ্য আমদানী রপ্তানি করা হত। দেশ বিভক্তির ফলে চাঁন্দুড়িয়াতে তদানিন্তন পাকিস্থান সরকার ১৯৬০ সাল পর্যন্ত ভারত ওপূর্বপাকিস্থান সরকারে মধ্যে চেকপোষ্ট ওপণ্য আমদানি রপ্তানি করা হত। ১৯৬০ সালের পর থেকে দুই দেশের মধ্যে চেকপোষ্ট ও আমদানী রপ্তানি বন্দ হয়ে যায় । তখন  থেকে চাঁন্দুড়িয়া বাজার তার ঐতিহ্য হারিয়ে ফেলে । শুধুমাত্র এখানকার তিনটি গ্রাম কাদপুর,চাঁন্দুড়িয়া,ও গোয়ালপাড়া জনগণের জন্য একটি গ্রাম্য বাজার ছাড়া আরকিছু ছিল না। গ্রামের অধিকাংশ লোকছিল অশিক্ষিত । এই তিন গ্রামে একটি মাত্র প্রাইমারী স্কুল ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না । ১৯৯৩ সালে প্রাক্তন চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ ও এখান কার কিছু সূধী মহলের আন্তরিক প্রচেষ্টায় তিন গ্রামের নাম অনুসারে কে-কাদপুর,সি-চাঁন্দুড়িয়া,জি-গোয়ালপাড়া অর্থাৎ কে,সি,জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন । বর্তমান বিদ্যালয়টিতে ১৮জন শিক্ষক কর্মচারী ও ৪০০ অধিক ছাত্র/ছাত্রী রয়েছে। বর্তমান সরকার বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে দুইটি করে শাখা চালু আছে এবং বিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে। ছাত্র/ছাত্রীদের পৃথক টয়লেটের ব্যবস্থা আছে। ছাত্রীদের পৃথক কমন রুম আছে।

     

    • সভাপতির বাণী
  • মোঃ তহিদুর রহমান
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • মোঃ আব্দুল ওয়াদুদ
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology